Aukar

SKU: P000013
Category: Cattle

বর্ণনাঃ
গাভীর প্রজনন ব্যবস্থাপনার সফলতা নির্ভর করে সঠিক সময়ে গর্ভধারণ শনাক্তকরণ প্রক্রিয়া। Auker (ওকার) -Pregnancy Rapid Test Kit একটি আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি, যা গাভীর রক্তে উপস্থিত গর্ভধারণ সম্পর্কিত নির্দিষ্ট বায়োমার্কার (PAGs-Pregnancy Associated Glycoproteins) শনাক্ত করার মাধ্যমে গর্ভধারণ শনাক্তকরণ করা হয়।

সুবিধাসমূহঃ
 মাত্র ২৮ দিনেই গর্ভধারণ শনাক্তকরণ
 ২-৩ ফোঁটা রক্ত ব্যবহারেই পরীক্ষা ব্যবস্থা
 সহজ নিরাপদ ও ব্যথাহীন পরীক্ষার পদ্ধতি
 ১৫-২০ মিনিটের মধ্যেই ফলাফল নির্ণয়
 ৯৯% এর বেশী সফলতা
 প্রজননতন্ত্রে সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হয় না
 প্রাণীর শারীরিক চাপ ও অস্বস্তি কমায়
 দ্রুত সিদ্ধান্ত গ্রহণে খামারীকে সহায়তা করে।

ব্যবহারবিধিঃ
১. প্রথমে ৫ মিলিলিটারের সিরিঞ্জ (14 G)  দিয়ে জগুলার ভেইন/লেজের ভেইন/কানের ভেইন থেকে রক্ত সংগ্রহ করতে হবে।
২. সংগ্রহিত রক্ত পিপেট এ প্রবেশ করিয়ে দিতে হবে।
৩. পিপেট থেকে দুই ফোঁটা রক্ত (চিত্রে প্রদর্শিত) টেস্ট কিটের স্যাম্পল অংশে দিতে হবে।
৪. পরবর্তীতে বাফার টিউব এর একদম উপরের সাদা অংশটি খুলে সেখান থেকে দুই ফোঁটা বাফার নিয়ে টেস্ট কিটের স্যাম্পল অংশে দিতে হবে।
৫. ফলাফলের জন্য ১৫ মিনিট থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে।
৬. ফলাফলস্বরুপ প্রথমে কন্ট্রোল লাইন (C-Line)  এ লাল/ গোলাপী দাগ চলে আসবে এবং টেস্ট লাইন  (T-Line)  লাল/ গোলাপী দাগ আসার জন্য অপেক্ষা করতে হবে।
৭. যদি টেস্ট লাইন (T-Line ) এ গাঢ় অথবা হালকা লাল/ গোলাপী দাগ দৃশ্যমান হয় তাহলে বোঝা যাবে ফলাফল পজিটিভ অর্থাৎ প্রাণীটি প্রেগনেন্ট।
৮. যদি কোন দাগ টেস্ট লাইন (T-Line ) এ না আসে তাহলে বোঝা যাবে ফলাফল নেগেটিভ অর্থাৎ প্রাণীটি প্রেগনেন্ট নয়।

সতর্কতাঃ
১. এই পণ্যটি শুধুমাত্র গরু, ছাগল, ভেড়া, মহিষ এর প্রাথমিক গর্ভাবস্থা শনাক্তকরণের জন্য ব্যবহার করতে হবে।
২. এটি প্রাণীর কোন রোগ নির্ণয়ের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
৩. এই পণ্যটি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য; এটি পুনরায় ব্যবহার করবেন না।
৪. বাফার টিউবের উপরের সাদা অংশটির মুখ খুলতে হবে অন্যথায় পুরো বাফারটি পড়ে নষ্ট হয়ে যাবে।
৫. ব্যবহারের আগে টেস্ট কিটের প্যাকেজিং ঠিক আছে কিনা এবং মেয়াদ আছে কিনা তা যাচাই করে নিন।
৬. বাতাসের আর্দ্রতা থেকে রক্ষা পেতে ফয়েল পাউচ থেকে টেস্ট কিট বের করার পর যত দ্রুত সম্ভব পরীক্ষাটি  সম্পন্ন  করুন।
৭. ফয়েল পাউচের ভেতরে একটি আর্দ্রতা শোষক থাকে, এটি খাওয়ার জন্য নয়।
৮. যদি ‘T’ লাইন বা C’ লাইন - কোনোটিতেই রঙের দাগ দেখা না যায়, তবে পরীক্ষাটি বাতিল বলে গণ্য হবে এবং পুনরায় পরীক্ষা করতে হবে।
৯. স্যাম্পল কালেকশন প্যাকেট খোলার পর ১ ঘন্টার মধ্যে টেস্টটি  সম্পন্ন  করতে হবে।
১০. বীজ দেবার ২৮ দিন পর হতে যে কোনো সময় টেস্ট করতে পারবে।